বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ভারতে গণধর্ষণের শিকার মেধাবী ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হরিয়ানায় এক মেধাবী ছাত্রী গণধর্ষণের শিকার। কোচিং থেকে বাড়ি ফেরার পথে ১৯ বছরের ওই ছাত্রীকে গণধর্ষণ করে এক দল অপরিচিত দুষ্কৃতিকারী।

বাড়ি ফেরার পথে মেয়েটি তাকে জোর করে গাড়িতে তুলে নেয় তারা। তারপর তার ওপন যৌন নিগ্রহ চালানো হয়।

হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা ওই ছাত্রীটি। বুধবার সন্ধ্যায় ছাত্রীটি কলেজের দ্বিতীয় বর্ষের কোচিংয়ে গিয়েছিলেন।

তার পরিবারের অভিযোগ করেছে যে, বাড়ি ফেরার পথে কয়েকটি লোক ওই মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়।

একটি নির্জন মাঠে নিয়ে যেয়ে গণধর্ষণ করে তাকে। ঘটনাস্থলে উপস্থিত আরো কিছু লোক ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর দুষ্কুতিকারীরা মেয়েটিকে বেহুশ অবস্থায় একটি বাসস্ট্যান্ডের সামনে ফেলে রেখে চলে যায়। বাসস্ট্যান্ডের সামনে

বুধবারই এই ছাত্রীকে শারীরিক নির্যাতন ঘটনা প্রকাশ্যে আসে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তা নেয়া হয়নি। মেয়েটির পরিবার থানায় গেলে দুষ্কৃতিকারীর তাকে মেরে ফেলার হুমকি দেয়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রেওয়ার মহিলা থানার পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনায় ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে।

কারণ ধর্ষণের ঘটনাটি কোথায় ঘটেছে, তা পুরোপুরি স্পষ্ট নয়। স্থান জানা গেলেই তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট থানা।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ