শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে উত্থাপিত কওমি সনদের স্বীকৃতির বিলে কী আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল জাতীয় সংসদের ২২তম অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদ মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান দেয়া সংক্রান্ত বিল সংসদে উত্থাপিত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সম্পূরক কর্মসূচিতে ‘আল হাইআতুল উলয়া লিল-জামিআ’ তিল কাওমিয়া বাংলাদেশ বা কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদ মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান আইন ২০১৮ বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “কওমি মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট ও স্বকীয়তা বজায় রেখে ‘আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল আনা হয়েছে।”

বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসা সনদের আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তখন থেকে আলেমগণ সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সংসদে উত্থাপন করে তা পাসের দাবি জানিয়ে আসছিলেন।

উল্লেখ্য, কওমি মাদরাসা সদনের সরকারি স্বীকৃতির জন্য দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালের ১১ এপ্রিলে গণভবনে এই স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যা আছে এই বিলে

কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি করে এই সমমান দেয়া হলো।

বিলে বলা হয়েছে, এই আইন বাংলাদেশের দারুল উলূম দেওবন্দের নীতি, আদর্শ ও নেসাব (পাঠ্যসূচি) অনুসরণে পরিচালিত হবে কওমি মাদরাসাগুলোর দাওয়ারে হাদিস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সমমান দেয়ার লক্ষ্যে কওমি মারাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া- বেফাক সভাপতি হিসেবে পদাধিকার বলে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

২০১৭ সালের ১৩ এপ্রিল গঠিত ওই কমিটিকে এখন এ আইনে আনা হয়েছে। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এ কম