শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সংসদে উঠছে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দশম জাতীয় সংসদের ২২ তম ও শেষ অধিবেশন বসছে কাল। এ অধিবেশনে কওমি ‘মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ উঠবে বলে জানিয়েছে সচিবালয়।

গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে কওমি সনদের স্বীকৃতি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনের পর আলেম উলামা ও মাদরাসার ছাত্র শিক্ষকগণ সংসদে আইন পাশের দাবি জানান।

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ও হাটজাহারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আইনটি সংসদে পাশের দাবি জানান।

এছাড়াও বেফাকসহ দেশের শীর্ষ আলেমগণও একই দাবি জানিয়েছিলেন।

ভিজিট ও সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

২০১৭ সালে ১১ এপ্রিল গণভবনে ৩০০ আলেমের উপস্থিতিতে ধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কওমি মাদরাসার দাওয়ায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।

এরপর শিক্ষা মন্ত্রণালয় ১৩ এপ্রিল কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবি’র সমমান ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

গেজেটে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও হেফাজতের আমির আহমদ শফীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির উদ্যোগে গঠিত হয় ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

এর অধীনে দুই বছর দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ