সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

ইলিশের পূর্ণাঙ্গ জীবনরহস্য উদ্ঘাটন করেছে বাকৃবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের তত্ত্বাবধানে এক গবেষণায় বিশ্বে প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবনরহস্য।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম। আড়াই বছরের দীর্ঘ গবেষণায় এটি উদ্ঘাটনে সক্ষম হন তারা।

জানা যায়, ইলিশের ভৌগোলিক স্বীকৃতি বা জিআই পাওয়ার পর ২০১৫ সালের ডিসেম্বর থেকে বাকৃবি এ গবেষণা শুরু করেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান পূর্ণাঙ্গ ইলিশ জিনোম সিকোয়েন্সিং ও অ্যাসেম্বলি টিমের সমন্বয়ক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।

দেশীয় ইলিশের রেফারেন্স জিনোম প্রস্তুতকরণ, জিনোমিক ডাটাবেজ স্থাপন এবং মোট জিনের সংখ্যা নির্ণয় করার জন্য এ গবেষণা করা হয়েছে বলে জানান তিনি।

সামছুল আলম বলেন, জিনোম হচ্ছে কোনো জীবের পূর্ণাঙ্গ জীবন বিধান। এর মাধ্যমে জীবের জন্ম, বৃদ্ধি, প্রজনন এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াসহ সব জৈবিক কার্যক্রম পরিচালিত হয়।

ইলিশের জিনোমে রয়েছে ৭৬ লাখ ৮০ হাজার নিউক্লিওটাইড। যা মানুষের জিনোমের প্রায় এক চতুর্থাংশ।

তিনি বলেন, বছরে ২বার ইলিশ প্রজনন করে থাকে। জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এই ২ সময়ের ইলিশ জিনগতভাবে সকল তথ্য জানা যাবে। এমনকি কোনো নির্দিষ্ট নদীতে জন্ম নেওয়া পর সাগরে চলে গিয়ে বড় হয়ে প্রজননের জন্য পুনরায় একই জলে ফিরে আসে কিনা সেসব তথ্যও জানা যাবে এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে।

জাতীয় মাছ ইলিশ নিয়ে এ গবেষণার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলদেশের মৎস্য সেক্টর পূর্ণাঙ্গ জিনোম গবেষণার যুগে প্রবেশ করেছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষকরা।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ