আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক
লন্ডন ও জার্মানি তথা ইউরোপে বসে বেশ কয়েকজন নাস্তিক প্রতিনিয়ত ভিডিও লাইভে এসে অত্যন্ত জঘন্য, নোংরা এবং অকথ্য ভাষায় আল্লাহপাক ও মহানবী সা. কে গালাগালি করছে এবং বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তাদের বিষয়ে লিখতে গিয়ে আজকের এ লেখায় অনেক শব্দ/বাক্য অনিচ্ছাসত্ত্বেও ব্যবহার করতে হবে, এ জন্য আমার মালিক মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাচ্ছি।
নাস্তিকদের লাইভে দেখা যায় তাদের হাজার হাজার ভিউয়ার। কেউ কেউ সংযুক্ত হয়ে তর্ক করছে, কিন্তু জ্ঞান কম থাকায় মনে হয় যেন পেরে উঠছে না, তবে তারাও জবাব দেয়ার মত যোগ্য লোকদের সংযুক্ত করছে না, হয়তো জিতে থাকার জন্য।
সংযুক্ত ব্যক্তিদের প্রতি আমার রাগ হয়, এ জন্য যে, তর্কে টিকতে না পারলে আপনারা সংযুক্ত হন কেন? আস্তিক হওয়া সহজ, বংশানুক্রমে হওয়া যায়, নাস্তিক হওয়া সহজ নয়, লেখাপড়া করা লাগে। যদিও তারা বিভ্রান্ত, কপালপোড়া, ভাগ্যে হেদায়েত নাই, অবশ্য সে কথার কোন মূল্য তাদের কাছে নাই।
লাইভে এসে নাস্তিকদের বকাঝকা করেন কেন? হুমকি দেন কেন? এটা তো ভাল কাজ নয়।ফেইসবুকেই বা গালাগাল করছেন কেন? এতে ইসলাম সম্পর্কে কম জ্ঞান সম্পন্ন নিউ জেনারেশনের সন্তানেরা বিভ্রান্ত হচ্ছে। ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি অনেক আলেম ও বিভ্রান্ত হচ্ছে।
যেমন, হাফেজ মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ। সে ১০ বছর একটি মসজিদের খতিব ছিল, একটি মাদরাসার মুহতামিম ছিল। ঢাকার মানিকদি এলাকায়। এখন সে নোংরা ভাষায় রাসুলকে গালি দিচ্ছে।
তার কথা, মুহাম্মদকে নবী তো দূরের কথা একজন সভ্য মানুষ বলার ও সুযোগ নাই, নবী নাকি অত্যন্ত চতুর-চালাক ও সাম্রাজ্যবাদী ছিল। নারী ধর্ষণকারী ছিল। নিষ্ঠুর ছিল (নাউজুবিল্লাহ)।
কোরানের আয়াত পাঠ করে, হাদীসের রেফারেন্স দিয়ে সে কথা বলছে। সে বলছে ইসলাম ধর্ম খুন শেখায়। নেপাল বসে সে লন্ডনের আরেক নাস্তিক আরিফুর রহমানের সাথে এক ঘন্টা ছয় মিনিটের একটি ইন্টারভিউ করে এসব কথা বলেছে।
সে পরিষ্কার করে বলেছে ব্লগার হত্যা, নাস্তিকদের গালাগালি তার পছন্দ নয়, থাবা বাবা পড়ে সে উৎসাহিত হয়েছে, তার অনেক প্রশ্নের জবাব আলেমগণ দিতে পারেনি। এ জন্য সে ক্ষুব্ধ হয়েছে। সব কিছুই স্পষ্ট করে বলেছে।
তার কথার জবাব দেয়ার জন্য আলেমদের তো এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে একজন আলেম তার কিছু জবাব দিয়ে যাচ্ছেন। তবে পর্যাপ্ত নয়। অনেকে তাকে হুমকি দিচ্ছেন, গালিগালাজ করছেন, যা আমার কাছে সঠিক রাস্তা মনে হয় না।
মুফতি মাসুদকে গালাগাল করে কি লাভ হচ্ছে। তাদের প্রà