রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

সৌদির কঠোর সমালোচনা; মরক্কোর খতিব বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি রাজতন্ত্রের সমালোচনা করে চাকরি হারালের ইসলামি রাষ্ট্র মরক্কোর একজন ইমাম ও খতিব।

আবদুল হামিদ নাজ্জারি নামের ওই আলেম মরক্কোর  পূর্বাঞ্চলীয় বারকেন শহরের একটি মসজিদের খতিব। খবর আল কুদসের

জানা যায়, জুমার নামাজের খুতবায় রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সৌদির সমালোচনা করায় দেশের আওকাফ মন্ত্রণালয় তাকে খতিবের পদ থেকে বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয় জানায়, জুমার নামাজের খতিবকে অবশ্যই নিরপেক্ষ আলোচনা করতে হবে।

মরক্কোর আওকাফ মন্ত্রণালয় এক্ষেত্রে দেশটির রাজার পক্ষ থেকে জারি করা এক ফরমানকে উদ্ধৃত করেছে যেখানে সৌদি সরকারের সমালোচনা নিষিদ্ধ।

আবদুল হামিদ নাজ্জারি সৌদি আরবের আলেম ওলামা ও জনগণের ওপর সেদেশের রাজতান্ত্রিক সরকারের দমনপীড়নের নিন্দা জানান। সেইসাথে ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি পাশবিক হামলারও সমালোচনা করেন তিনি।

এছাড়াও শিগগিরই সৌদি রাজতন্ত্রের পতন হবে এবং কাবা শরীফ আলে-সৌদ রাজবংশের দখলমুক্ত হবে বলেও কঠোর ভাষায় সমালোচনা করেন।

মরক্কো সৌদি আরবের অন্যতম মিত্র হিসেবে পরিচিত। সৌদির যে কোনো কর্মকাণ্ডে দেশটি সমর্থন ও সহায়তা দিয়ে থাকে।

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি –বিস্তারিত জানুন

বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর অাল কারওয়্যাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ