বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হল্যান্ডে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মাদ সা.-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার নিন্দা অব্যাহত রয়েছে।

চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এ ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এ ধরনের পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আফগানিস্তান এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এর আগে বুধবার পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিরোধী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়।

এরইমধ্যে ইসলাম-বিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুনি

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ