শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

কুরবানি বন্ধের পরিকল্পনা করায় বিজেপির বিধায়ক গৃহবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পবিত্র ঈদুল আজহায় মুসলমানরা যাতে গরু কোরবানি দিতে না পারে এ জন্য ব্যপক নাশকতার পরিকল্পনা করেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন দলের বিধায়ক রাজা সিং।

তাই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোশামহল থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওই বিধায়ককে মঙ্গলবার সকাল থেকে গৃহবন্দি করে রাখা হয়।

নিরপরাধ দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যার দায়ে আটক কথিত গোরক্ষকদের মুক্তির দাবিতে ওই দিন হায়দরাবাদ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দলবল নিয়ে অবস্থান ধর্মঘট এবং পবিত্র ঈদুল আজহার দিনে যাতে মুসলিমরা পশু কোরবানি দিতে না পারে এ জন্য সরকারি নিষেধাজ্ঞার দাবিতে সহিংস আন্দোলনের পরিকল্পনা ছিল রাজা সিংয়ের। খবর ডেকান ক্রনিকেলের।

কথিত গোরক্ষা আন্দোলন আরও জোরদার করার দাবিতে গত সপ্তাহে বিজেপি থেকে পদত্যাগের চিঠি দিয়ে সাড়া ফেলেছিলেন আটক হওয়া ওই এমপি। যদিও বিজেপির রাজ্য সভাপতি কে. লক্ষণের কাছে জমা দেওয়া ওই পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। গত ২০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে রাজা সিং বলেছেন, গ্রেফতার করা হলে আমি জেলের মধ্যেও আমরণ অনশন চালিয়ে যাবো।

মঙ্গলঘাট ও আফজালগঞ্জে দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার কথিত গোরক্ষকদের বেকসুর খালাস এবং মামলা দুটি খারিজের জন্য ব্যাপক আন্দোলনের পরিকল্পনাও করেন উগ্রপন্থী ও ধর্মান্ধ এ জনপ্রতিনিধি।

২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ভারতের ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই (গোহত্যা) ও গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গরু রক্ষার নামে উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীর সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মুসলমান।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ