রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কাশ্মীরে ঈদের নামাজের পর সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরে ঈদুল আযহার দিনও সংঘর্ষ হয়েছে। বুধবার কাশ্মীরের বিভিন্ন এলাকায় ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই বিক্ষোভকারী যুবকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।খবর হিন্দুস্তান টাইমস-এর।

খবরে বলা হয়, কুলগাম জেলার অগাম এলাকায় জঙ্গিদের গুলিতে একজন স্পেশাল পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঈদগাহে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে।

ওই রাজ্যের অনন্তনাগ, সোপোরে এবং কুপওয়ারা এলাকাতেও একই রকম বিক্ষোভ দেখা গেছে বলে জানায় আলজাজিরা।

সংঘর্ষের সময় একজন যুবকের ডান চোখে রাবার বুলেট লাগলে তিনি আহত হন। ওই যুবককে অনন্তনাগ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে এনডিটিভিকে পুলিশ জানিয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, মুসলিমদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে বলে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। এসময় ভারতকে ওই রাজ্যের নিয়ন্ত্রন ছেড়ে দেয়ারও দাবী জানায় তারা।

পুলওয়ামা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা শাব্বির আহমাদ বাট নামের এক যুবককে হত্যা করেছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ