সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

সৌদি বাদশা ও যুবরাজের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে মুসলিম সম্প্রদায় কুরবানির মাধ্যমে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা পালন করছেন। তাই ‍বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি গেজেটের বরাতে জানানো হয়, হারামাইন শরিফাইনের খাদেম  বাদশাহ সালমান সোমবার(২০ আগস্ট) হজের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করতে মিনায় আসেন। এসময় তিনি মুসল্লিদের খোঁজ-খবর নেন ও নির্বিঘ্নে হজ পালনে সব রকমের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। বাদশা হাজীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনা কমিটির প্রধান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নাইফ ও দেশটির উধ্বর্তন কর্মকর্তারা বাদশার সাথে উপস্থিত ছিলেন।

অপরদিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার শুভেচ্ছার জবাবে বাহরাইনের রাজা হামাদ বিন ইস-আল খলিফা, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবির আল-সাবাহ ও আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান মুঠোফোনে যুবরাজকে ফিরতি ঈদ শুভেচ্ছা জানায়।

আরও পড়ুন: তুরস্কের ক্ষতি হলে সকল মুসলিম ক্ষতিগ্রস্থ হবে: সৌদি গ্র্যান্ড মুফতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ