শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
জাতীয় উলামা কাউন্সিলের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী  ‘পর্যাপ্ত সার মজুত রয়েছে, সার পেতে কারও অসুবিধা হবে না’  ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’

আইএস নির্মূলে ১০মিলিয়ন ডলার অনুদান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরব আইএস নির্মূলে আন্তর্জাতিক জোটকে ১০মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার এ অর্থ  হস্তান্তর করে বলে জানায় আল আরাবিয়া।

সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে আল আরাবিয়া জানায়,  সিরিয়ার যে এলাকাগুলো এখনো আইএস মুক্ত করা সম্ভব হয়নি সেখানে যুদ্ধ করতে এ অনুদানের ঘোষণা দিয়েছিল সৌদি আরব।

গত ১২ জুলাই ব্রাসেলসে আন্তর্জাতিক জোটের সম্মেলনে এ অনুদানের বিষয়ে ঘোষণা দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

আদেল আল জুবায়ের বলেন, সাম্প্রতিক সময়ে আইএস সদস্যরা সিরিয়ার জনগণের অনেক ক্ষতি করেছে। হত্যা করেছে অনেক সাধারণ মানুষ। সিরিয়ার ‍মুসলমানদের পাশে দাঁড়াতেই আইএস নির্মূল করতে চায় সৌদি।

সৌদি আরবের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যৌথভাবে সমর্থন জানিয়েছে।

সূত্র: আল আরাবিয়া

রাখাইনে গণহত্যার তালিকা ও দলিল সংগ্রহ করছেন মুহিব্বুল্লাহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ