শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিউইয়র্কে জনতার তোপের মুখে ইমরান; জুতা নিক্ষেপ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়লেন গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার।

ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বেড়াতে এলে তাকে ধরে বসেন একদল যুবক। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা আটটার পর এ ঘটনা ঘটে।

সম্প্রতি বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে এক নিকট আত্মীয়ের সাথে বেড়াতে আসেন যুক্তরাষ্ট্রে সফররত ইমরান এইচ সরকার । এসময় চার পাঁচ যুবক তাকে ঘিরে ধরেন।

ফেইসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পারস্পরিক কথপোকথনের এক পর্যায়ে এক যুবক বলেন এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে আপনারা কিছুই বলছেন না। তাদেরকে আরও উৎসাহিত করছেন।

জবাবে ইমরান এইচ সরকার বলতে চেষ্টা করেন, এটা ঠিক বলছেন না । বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে?’ জবাবে ওই যুবক বলেন, ‘বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। এমন প্রশ্নে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

তখন পাশে থাকা তাঁর এক আত্মীয় বলে উঠেন, ভাই ওনাকে ছেড়ে দেন ওনি নিজেও ক্রসফায়ারের তালিকায় আছেন।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

এসময় ইমরান এইচ সরকার বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে উঠেন, এখন আপনাদের টাকা পয়সার ভাগে বনছে না তাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছেন।

জানা যায়, এসময় অন্ধকার থেকে এক যুবক তার দিকে জুতা নিক্ষেপ করে। ফেইসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় এক যুবককে তাকে মারার জন্য তেড়ে আসছে । পরে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে যান ইমরান এইচ সরকার।

তুরস্ক সংকটে এরদোগানের পাশে ইমরান খান

জাবিতে ছাত্রলীগ নেতাকে গণধোলাই

-আরআর

https://www.youtube.com/watch?time_continue=212&v=ocQLZEoG9Pk


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ