শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসবাসের জন্য দ্বিতীয় সর্বোচ্চ অযোগ্য শহর হিসেবে উঠে এসেছে ঢাকার নাম। ‘দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট’ এর বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে সিরিয়ার দামেস্ক শহর।

রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসের অবস্থা বেশি খারাপ। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা, ইরাকের রাজধানী বাগদাদ ও আফগানিস্তানের রাজধানী কাবুলের অবস্থা ভালো।

প্রসঙ্গত, বিগত বছর প্রকাশিত ‘দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট ২০১৭’-তে বিশ্বের বাস-অযোগ্য শহরের তালিকায় ঢাকা ৪র্থ অবস্থানে ছিল।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করল।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

২০১৮ সালে বাসযোগ্য শহরের তালিকায় থাকা অন্যগুলো হলো- মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ওসাকা, জাপান, ক্যালগেরি, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, ভ্যাঙ্কুভার, কানাডা, টোকিও, জাপান, টরোন্টো, কানাডা, কোপেনহেগেন, ডেনমার্ক, অ্যাডিলেড ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক, আর নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন: আরও এক মামলায় খালেদার জামিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ