শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘খালেদাকে জেলে নেয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল এখন সে ভয় আরও বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে নেয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল, এখন তার চেয়েও বেশি ভয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, খালেদাকে ছেড়ে দিলে কী হয় এ ভয় কাজ করছে তাদের মধ্যে। সে জন্য জামিনযোগ্য মামলায়ও তাকে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু নির্বাচনের নামে কোনো খেলায় অংশ নিতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত গোলটেবিল বৈঠকে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার ও ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা।

নজরুল ইসলাম খান আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, এর কোনো বিকল্প নেই। সেই আন্দোলন সফল হবে, খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।

নড়াইলের মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ