রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কুরবানির পশুর চামড়া কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন:  কুরবানির চামড়ার টাকা গরিবদের না মাদরাসায় দেওয়া উত্তম? দয়া করে জানাবেন।

উত্তর : মূলত কুরবানির  চামড়া ইচ্ছে করলে নিজেও ব্যবহার করতে পারবে। তবে যদি বিক্রি করে দেয়, তাহলে সেটি গরীবদের মাঝে দান করে দেয়া আবশ্যক। চামড়া বিক্রি করা টাকা নিজে রাখা জায়েজ নয়।

আবার হুবহু চামড়াও দান করে দেয়া যায়। এক্ষেত্রে হুকুম হল গরীবদের দান করে দেয়া। এটিই মৌলিক বিধান। এটি সাধারণ গরীবদেরও দেয়া যায়, আবার মাদরাসার গরীব ছাত্রদের জন্যও দান করা যায়।

যেসব মাদরাসায় গরীব ছাত্ররা পড়াশোনা করে থাকে, সেসব মাদরাসায় কুরবানির চামড়া দেয়া উত্তম। কারণ এতে করে দু’টি সওয়াব হবে ইনশাআল্লাহ।

একটি হল, দান করার সওয়াব। দ্বিতীয় হল দীনে ইলম শেখায় সহযোগিতা করা হচ্ছে। তাই যেসম মাদরাসায় এতিম বা লিল্লাহ ফান্ড রয়েছে সেসব মাদরাসার গুরাবা ফান্ডে চামড়া দান করা উত্তম। তবে এর মানে এই নয় যে, শুধু মাদরাসায়ই দিতে হবে। বরং যেকোন গরীবদের দান করলেই দানটি আদায় হয়ে যাবে।

(وَيَتَصَدَّقُ بِجِلْدِهَا أَوْ يَعْمَلُ مِنْهُ نَحْوَ غِرْبَالٍ وَجِرَابٍ) وَقِرْبَةٍ وَسُفْرَةٍ وَدَلْوٍ (أَوْ يُبَدِّلَهُ بِمَا يَنْتَفِعُ بِهِ بَاقِيًا) كَمَا مَرَّ (لَا بِمُسْتَهْلَكٍ كَخَلٍّ وَلَحْمٍ وَنَحْوِهِ) كَدَرَاهِمَ (فَإِنْ) (بِيعَ اللَّحْمُ أَوْ الْجِلْدُ بِهِ) أَيْ بِمُسْتَهْلَكٍ (أَوْ بِدَرَاهِمَ) (تَصَدَّقَ بِثَمَنِهِ) (رد المحتار، كتاب الأضحية-6/328)

উত্তর দিয়েছেন : লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালকতালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উৎস: আহলে হক মিডিয়া।

যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ