শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘কওমি মাদরাসার স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মন্ত্রিসভায় কওমি মাদরসাা সনদ অনুমোদন হওয়ায় সরকারকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে কওমি মাদরাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সরকারের এই উদ্যোগ কওমি মাদরাসা শিক্ষার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।

মঙ্গলবার সকাল ১০ টায় পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী মিলনায়তনে নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সহকারী মহাসচিব ওবায়দুল হক ও রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হক, প্রচার সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক পীরজাদা সৈয়দ মোঃ আহসান ও ইসলামী ছাত্র সমাজের সভাপতি মোঃ নুরুজ্জামান প্রমুখ।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা নেজামী কওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন, কওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন।

ইদানিং বিশ্বের বিভিন্ন দেশে পৃথক ধর্ম শিক্ষাকে উৎসাহিত করতে দেখা যাচ্ছে। তাই সরকারি ও বেসরকারিভাবে গড়ে উঠছে পৃথক পৃথক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিমা বিশ্বের বহু দেশে সরকারি উদ্যোগে পৃথকভাবে খ্রিষ্টধর্ম শিক্ষা চালু করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ম শিক্ষার জন্যে স্কুল-কলেজ ছাড়াও ওয়াশিংটনে একটি ক্যাথলিক ইউনিভার্সিটি রয়েছে। এককালের কমিউনিষ্ট দেশ সোভিয়েত ইউনিয়নে ৭০ বছর পর আবার ধর্ম শিক্ষা শুরু হয়েছে।

তিনি বলেন, সমাজতান্ত্রিক মহাচীনেও ধর্মীয় শিক্ষা দিতে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্রে সরকারিভাবে আলাদা খ্রিষ্টধর্ম ও ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে। ভারতে পৃথক জৈন স্কুল, বৈশ্য স্কুল, রাজপুত স্কুল চালু আছে। ফ্রান্স ধর্মীয় বিদ্যালয়ে ও ভর্তুকি দিয়ে থাকে। জার্মানিতে ও গ্রিসে অর্থডক্স খ্রিষ্ট ধর্ম শিক্ষা চালু আছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470)