সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

দিল্লিতে আজান বন্ধের ষড়যন্ত্র; মুসলিমদের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লির সাতটি মসজিদ থেকে আজানের শব্দে শব্দদূষণ হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় পরিবেশ আদালত। অখণ্ড ভারত মোর্চা নামক সংগঠনের অভিযোগের পর আদালতের এই নির্দেশনায় উদ্বিগ্ন হয়ে পড়ছে মুসলমানরা।

অখণ্ড মোর্চার অভিযোগ; পরিবেশ রক্ষা আইন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে ওই মসজিদগুলি আজানের সময়ে লাউডস্পিকার বাজাচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর চেয়ারপার্সন বিচারপতি আদর্শকুমার গয়ালের নেতৃত্বাধীন পরিবেশ আদালতের বেঞ্চ কেন্দ্রীয় ও দিল্লির দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে শব্দদূষণ যাচাইয়ের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে যাতে লাউডস্পিকার বাজানো হয়, তা দেখার দায়িত্ব দিল্লি পুলিশের।

দেশটির আইন অনুযায়ী, হাসপাতাল-স্কুলের মতো সাইলেন্স জোনে লাউডস্পিকারের নির্ধারিত মাত্রা দিনের বেলায় ৫০ ডেসিবেল, রাতে ৪০ ডেসিবেল। আবাসিক এলাকায় তা যথাক্রমে ৫৫ ডেসিবেল ও ৪৫ ডেসিবেল। অখণ্ড মোর্চার আইনজীবী রাহুলরাজ মালিকের আদালতে অভিযোগ ছিল, অনেক মসজিদের কাছে স্কুল-হাসপাতালও রয়েছে।

১৯৯৮ সালে বিজেপির সাবেক সাংসদ বৈকুণ্ঠলাল শর্মা অখণ্ড ভারত মোর্চা প্রতিষ্ঠা করেন। বর্তমান সভাপতি সন্দীপ আহুজা আরএসএস, বজরং দল, যুব মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন। প্রতি বছরই হনুমান জয়ন্তীতে বজরং সশক্ত র‌্যালি বের করে মোর্চা। ইদানিং নাকি এর সদস্য সংখ্যা এবং বাইকের সংখ্যা বেড়েছে।

কটৃরপন্থি এই দলটি শুরু থেকেই মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিতি পেয়েছে। গত চার মাস আগে তারা হনুমান জয়ন্তী পালন করার সময় মোটরবাইক মিছিল করেছিল দলটি। তখন দিল্লিতে মসজিদের সামনে গিয়ে অস্ত্রশস্ত্র হাতে স্লোগান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেছিল তারা। এই অভিযোগে এই সংগঠনের বিরুদ্ধে এখনও পুলিশের তদন্ত চলছে।

দলের সভাপতি সন্দীপ বরাবরই মুসলিম বিদ্বেষী বলে পরিচিত। তিনি মসজিদে আজান বন্ধের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরেই। তার দাবি, ‘হিন্দুদের অনুষ্ঠানেও স্পিকার বাজে। অনুমতি নিতে হয়। কিন্তু ওরা (মুসলিম সম্প্রদায়) অনুমতি ছাড়াই দিনে পাঁচ বার লাউডস্পিকার বাজায়। আইন সকলের জন্যই এক হওয়া উচিত। এই জন্যই অভিন্ন দেওয়ানি বিধির দাবি তুলছি।’

আদালতের আজান নিয়ে নির্দেশনা পেয়ে উল্লসিত মোর্চার সভাপতি সন্দীপ আহুজা। তিনি বলেন, ‘দূষণ নিয়ন্ত্রণ পরিষদ যা করার করবে। তার সঙ্গে আমরাও পরীক্ষা করতে নামব। সোজা ১০০ নম্বরে ফোন করে আজানের আওয়াজ শুনিয়ে দেব।’

সূত্র: আনন্দবাজার

আলেমদের জন্য বাংলাদেশে বিশেষ শাখা খুলবে আল-আযহার

আরও পড়ুন : আল আযহার থেকে দুর্লভ বিষয়ে পিএইচডি; উচ্ছ্বসিত প্রশংসায় এক বাংলাদেশি

[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ