শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাবার কেয়ারটেকারের কাছে নতুন গিলাফ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: রবিবার কাবার সিনিয়র কেয়ারটেকার সালেহ বিন যাইন আল-আবেদিন আল-শাইবির কাছে কাবা শরিফের গিলাফ হস্তান্তর করেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সাল।

হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর আবদুল্লাহ বিন বদর বিন আবদুল আজিজ এবং দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সির প্রধান শায়খ আবুদর রহমান অস-সুদাইস।

কাবার গিলাফের পাঁচটি অংশ থাকে। এর মধ্যে চারটি অংশকে কাবার চারপাশে ঝুলানো হয় এবং একটি অংশকে পর্দা হিসেবে কাবার দরজায় ঝুলিয়ে দেয়া হয়।

কাবার গিলাফ তৈরি করতে কয়েক মাস সময় লাগে। গিলাফ তৈরিতে কিছু মূল্যবান ধাতব ও খাঁটি সিল্ক প্রয়োজন হয়। প্রায় ১৭০ জন কারিগর এ কাজে নিয়োজিত করা হয়।

প্রতিবছর আরাফার দিনে কাবার ওপর নতুন গিলাফ লাগানো হয়।

সূত্র: আরব নিউজ

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ