বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই রেকর্ড মেসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্সেলোনার অধিনায়ক হিসেবে অভিষেকেই রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা।

রোববার রাতে স্প্যানিশ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে বার্সার হয়ে ৩৩টি শিরোপা জিতলেন লিওনেল মেসি। কাতালানদের হয়ে আর কোনো খেলোয়াড়ের এত শিরোপা অর্জনের ইতিহাস নেই।

গেল মৌসুম পর্যন্ত ৩২টি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি বার্সা ছেড়ে জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ইনিয়েস্তা।

এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ফুটবলের এ ম্যাজিশিয়ান।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়র হলেন মেসি (৩৩), ইনিয়েস্তা (৩২), পিকে (২৮), বুসকেটস ও জাভি (২৫)।

নিষেধাজ্ঞা শেষ; জাতীয় দলে কি ফের দেখা যাবে আশরাফুলকে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ