বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান দেশটির  প্রধানমন্ত্রী হিসেবে ১১ আগস্ট শপথ নেবেন বলে জানিয়েছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এবার পিটিআই নেতা ফয়সাল জাভেদ বলছেন, আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। খবর এনডিটিভি-এর।

চলতি বছরের ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে ১১৬ আসন পায় পিটিঅাই। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ইমরান খান হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন আগামী ১৩ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশনের ডাক দিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়।

জানা যায়, অধিবেশনে পার্লামেন্টের নতুন নির্বাচিত সদস্যরা শপথ নেবেন। জাতীয় পরিষদের সদস্যরা শপথ নেওয়ার পর স্পিকার, ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট নেতা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন ইমরান খান। সেটা পার্লামেন্টে ‘প্রথম দফার’ ভোটাভুটিতেই নির্বাচন করা হবে। জাতীয় পরিষদের একশ ৮০ সদস্যের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা মজলিশ-ই-আমালসহ বিরোধী বিভিন্ন দল প্রধানমন্ত্রীসহ জাতীয় পরিষদে তার নিজ নিজ স্পিকার মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

সূত্র: এনডিটিভি, এইসময়।

আরও পড়ুন: ইমরান-রুহানি ফোনালাপ; সম্পর্ক শক্তিশালি করার আহ্বান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ