রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

১০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এবারও হজে ১ হাজার স্বজনহারা ফিলিস্তিনিকে বাদশাহ সালমানের অথিতি হিসেবে বরণ করবে সৌদি আরব।

হজ ও উমরার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা পরিষদের মহাসচিব আবদুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

চলতি বছরের হজে সৌদি সরকারি অতিথি হিসেবে থাকবেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে স্বজন হারানো এমন ১ হাজার ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের এসব স্বজন সৌদি আরবের রাজ পরিবারের অতিথি হবেন বলে জানান আবদুল্লাহ।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে বিভিন্ন সময়ে যেসব ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের স্বজনেরা খাদ্য, বাসস্থান এবং ট্রান্সপাের্টে ভিআইপি মর্যাদা পাবেন। সৌদি বাদশা সালমানের অথিতিদের জন্য বরাদ্দ সব ধরনের সুযােগ সুবিধাই তারা পাবেন।

আবদুল্লাহ আরও জানান, এই সেবাটি নবম বছরে পদার্পন করেছে। অধিকার আদায়ের জন্য যেসব ফিলিস্তিনি তাদের জীবন উৎসর্গ করেছে; তিনি তাদের নায়ক বলে সম্বােধন করেন।

তিনি বলেন, শহিদদের পরিবারের সদস্যদের মনের ব্যথা কমাতে এবং সমবেদনা জানাতেই প্রতি বছর বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগ ফিলিস্তিনি সাম্রাজ্যের প্রতি আমাদের সমর্থনকেই নির্দেশ করছে।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

গত বছর  হজ উপলক্ষ্যে গাজাবাসীর জন্য মিসর ৪ দিন খোলা রেখেছিলো ‘রাফা ক্রসিং’। এ সময়ের মধ্যে গাজার হজ কাফেলা মিসর হয়ে সৌদি আরব যাওয়ার সুযোগ পেয়েছিলো।

গত বছরও গাজাবাসীদের মধ্য থেকে ২ হাজার ৫শ ৮জন হাজি ‘রাফা ক্রসিং’ ব্যবহার করে মিসর হয়ে হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।

এদের মধ্যে ৫শ’ হজযাত্রী ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের শাহাদাতবরণকারী পরিবারের সদস্য। শহিদ পরিবারের হজযাত্রীরা সৌদি বাদশাহ সালমানের নিমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে সৌদি আরব গমন করেছিলেন।

সূত্র: সৌদি গ্যাজেট

২০১৭ সালে সিরিয়ায় নিহত ৬৮,০০০ মানুষ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ