শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সারাদেশে পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।

বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, সেমিনার ও আলোচনা সভা, বিভাগ ও জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে র‌্যালি বের করা, সড়ক দ্বীপ সাজানো ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের ১২ আগস্ট এক পরিপত্রে ৯ আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

মৃত্যুর ৬ দিন আগে ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আর্ন্তজাতিক তেল কোম্পানি শেল ওয়েল থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কিনে নেন। এই গ্যাস ক্ষেত্রগুলো হলো তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর ও কৈলাসটিলা। ওই সময় ৫টি গ্যাসক্ষেত্রের মজুদ ছিল ১৩ দশমিক ৩৩৫ ট্রিলিয়ন ঘনফুট।

২০০৮ সাল পর্যন্ত এসব গ্যাসক্ষেত্র থেকে দেশের মোট গ্যাস উৎপাদনের ৭৫ শতাংশ। জ্বালানী বিশেষজ্ঞদের মতে, বঙ্গবন্ধুর সময়োচিত পদক্ষেপের কারণে দেশে এখন সর্বনিম্ন দামে গ্যাস পাওয়া যাচ্ছে। পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর সরকারের ধারাবাহিকতা বজায় রাখলে বর্তমানে দেশে গ্যাস সংকট তৈরি হত না।

পেট্রোবাংলার একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতার পরেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকারের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধানে চুক্তি সই হয়। ওই সময় জ্বালানী বিষয়ক পরিবীক্ষণ ও পরিচালন কাজ করতে পেট্রোবাংলা গঠন করা হয়। একইভাবে খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের জন্য বাংলাদেশ মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেল্পমেন্ট করপোরশেন গঠন করা হয়।

দিবসটি উপলক্ষে জ্বালানি সেক্টরের সাম্প্রতিক অর্জন, অগ্রগতি ও অন্যান্য ইতিবাচক দিকসহ সকল কর্মকাণ্ড বিষয়ে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর বাণী। শাহবাগ ও ফার্মগেটে নির্ধারিত এলইডি স্ক্রিনে জ্বালানি খাতে সরকারের সাফল্য ২০ সেকেন্ড করে দিনে ১৮০ বার প্রচার করা, মোবাইল ফোনে এমসএমএস পাঠানো, নির্ধারিত সড়ক দ্বীপ সাজানোসহ দুপুরে কাওরান বাজারের পেট্রো সেন্টারে সেমিনারের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: নিয়োগ জালিয়াতির অভিযোগে সরকারি কর্মকর্তাসহ আটক ৯

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ