শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো কলম্বিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কলম্বিয়া সরকার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিষয়টি ইহুদিবাদী ইসরাইলের জন্য এক রকমের বিপর্যয় হিসেবে দেখা যাচ্ছে বলে মনে করা হয়। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক চিঠিতে বলেছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জয়ান ম্যানুয়েল স্যান্তোস গত ৩ আগস্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট ইভান দিউকের ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে এই স্বীকৃতি দেয়া হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ওই চিঠি পড়ে শোনান এবং তিনি বলেন, আমি আপনোদের জানাতে চাই যে, কলম্বিয়া সরকারের প্রেসিডেন্ট জুয়ান মানুয়েল স্যান্তোস ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ওই চিঠিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার আছে। দিউকের প্রশাসন বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবে তবে ম্যানুয়েল স্যান্তোস যা করেছেন তা বৈধ।

তেল মজুদে বিশ্বের ৬ষ্ঠ দেশ হতে যাচ্ছে পাকিস্তান!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ