সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকালে বাসের অগ্রিম টিকেটের জন্য রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় করছেন।

আজ সকাল ৬টা হতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের আগাম টিকেট বিক্রির দিন নির্ধারিত ছিল গত রবিবার। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকেট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে।

সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা যায়, এই অগ্রিম টিকেট বিক্রয়ের জন্য প্রত্যেকটি পরিবহণের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি শুরু হয়েছে সকাল ৬টা থেকে। মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ আহমেদ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেট দেওয়া হচ্ছে ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের।

তিনি আরো জানান, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টারে অগ্রিম টিকেট পাওয়া যাবে।

তিনি জানান, কোনো ভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না।

আরও পড়ুন৬ কোম্পানির আওতায় ৪ হাজার বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ