রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাজধানীতে বাবার থাপ্পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মগবাজারে বাবার থাপ্পড়ে বিজয় নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ আগস্ট) সন্ধ্যার পর মগবাজারের থ্রি-স্টার হোটেল সংলগ্ন ফুটপাতে শিশুটিকে চড় দেওয়ার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শিশুটির বাবার নাম পলাশ ও মায়ের নাম বিলকিস আক্তার। বিলকিস জানান, আজ (রবিবার) রাতে কান্নাকাটি করায় বিজয়কে থাপ্পড় মারেন পলাশ। এতে শিশুটি গুরুতর আহত হয়। এসময় শিশুটির কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর প্রথমে শিশুটিকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢামেক হাসপাতালে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।’

৬ কোম্পানির আওতায় ৪ হাজার বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ