রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ট্রাফিক সপ্তাহ: ২য় দিনে মামলা ১৩১০, আটক ১১৮ গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার (০৬ আগস্ট) চট্টগ্রাম নগর ও জেলায় মামলা হয়েছে ১ হাজার ৩১০টি এবং আটক করা হয়েছে ১১৮টি যানবাহন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সিএমপি’র উত্তর ও বন্দর জোনে মোট মামলা দায়ের হয়েছে ১ হাজার ১৫টি এবং আটক করা হয়েছে ৬০টি যানবাহন। ট্রাফিক বিভাগের উত্তর জোনে মামলা হয়েছে ৫৯১টি, যানবাহন আটক হয়েছে ৩৫টি এবং বন্দর জোনে মামলা হয়েছে ৪২৪টি, যানবাহন আটক হয়েছে ২৫টি।

এছাড়া দুই জোনে রোববার জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৩ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তর জোনে জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৫ হাজার টাকা ও বন্দর জোনে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা।

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট ২৯৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোট ৫৮টি যানবাহন আটক করা হয়েছে।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বাংলানিউজকে বলেন, ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সিএমপি’র উত্তর ও বন্দর জোনে মোট মামলা দায়ের হয়েছে ১ হাজার ১৫টি এবং আটক করা হয়েছে ৬০টি যানবাহন। এছাড়া দুই জোনে জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৩ হাজার ২৫০ টাকা।

জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মীর নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে জেলায় মোট ২৯৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোট ৫৮টি যানবাহন আটক করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩ হাজার ৬৫১ মামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ