রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্টফোনে আসছে একটি অ্যাপ যার মাধ্যমে শনাক্ত করা যাবে জাল নোট। আর জাল নোট শনাক্তের সময় নেট কানেকশনও লাগবে না বলে জানা গেছে।

জানা গেছে, অ্যাপটির কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী তিনমাসের মধ্যেই সবার জন্যে উন্মুক্ত করা হতে পারে।

সংশ্লিষ্ট বিভাগের আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাপটি তৈরি করছে বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ। এটির নাম রাখা হয়েছে ‘টাকাফাই’ (TAKAFY)। অ্যাপটি তৈরি করছেন ওই বিভাগের সহকারী প্রোগ্রামার ত্বাঊছুন আখতারী, বেলাল হোসেন ও লিখন বণিক।

ত্বাঊছুন আখতারী ও বেলাল হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিখন বণিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

জানা যায়, সাধারণ মানুষের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে জাল টাকার বিস্তার বেড়েই চলেছে। এটি রোধ করতে টাকাফাই দারুন কাজে দেবে।

হিসাব নিয়ে ঝামেলায় আছেন? রেজিস্ট্রেশন করুন  বিসফটিতে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ