বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ইয়াবা ব্যবসায় জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার থেকে উদ্ধার হওয়া ১০ লাখ পিস ইয়াবা বেচে দেয়ায় ঘটনায় জড়িত সাবেক এসপি এ কে এম ইকবাল হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানিতে সোমবার (৬ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন- কক্সবাজার পুলিশ ফাঁসির ইনচার্জ মনিরুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিআইবি) উপ-পরিদর্শক কামাল হোসেন এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ, গত ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘১০ লাখ ইয়াবা বড়ি বেচে দিয়েও বহাল ১২ পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশি হয়। সেই সংবাদ সংযুক্ত করে গত ২৯ জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন আদালত।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সর্বোচ্চ সাজা ৫ বছর জেল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ