শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করতে শিক্ষকদের প্রতিও অনুরোধ করা হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহাবুবুর রহমান বলেন, শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। কাল রোববার থেকে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার কথা বলা হয়েছে। অন্যান্য দিনের মতো রুটিন অনুযায়ী সব বিষয়ের ক্লাস করাতে প্রতিষ্ঠানের প্রধানদের এমন নিদের্শনা দেয়া হয়েছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে এমন একটি নির্দেশনা প্রকাশ করা হয়। সেখানে শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বলা হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের সড়কে অবরোধ থেকে ফিরিয়ে ক্লাসে নিয়ে আসতে বলা হয়।

তিনি আরো বলেন, গত কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দেশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনেন এমন নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা ক্লাস ফেলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করুক। নিরাপদ সড়ক সকলের দাবি। বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠান প্রধানদের এমন নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন: অডিও ফাঁসের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ