শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘চুমু’ বেরিয়েছে মুখ ফসকে, আমি দু:খিত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হলে দলের কর্মীরা ‘চুমু খাবে না’ বলে যে মন্তব্য করেছিলেন, সেজন্য দুঃখ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ অফিসে হামলা করলে আমরা কি চুমু খাব, এ বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখপ্রকাশ করছি। আসলে এটা মুখ ফসকে বের হয়ে গিয়েছে। রাজনীতিতে এ ধরনের শব্দ ব্যবহারও হয়, কিন্তু কেউ আমার কাছে  এটা আশা করে নাই।

রোববার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসার পর সকালের বক্তব্যের জন্য তিনি এ কথা বলেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার বিকেলে গুজব ছড়ানোর পর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। এরপর রোববার সকালে হামলার বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে জানতে চান এক সাংবাদিক।

এসময় তিনি বলেন, ‘এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন, তাদের কে কি বল প্রয়োগ করবে না, চুমু খাবে?’ এই বক্তব্যের পর বিকালে দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ এই সাধারণ সম্পাদক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বারবার বলেছেন শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা যাবে না। তিনি কিছুক্ষণ আগেও আমাদের অল্প কথায় বলেছেন এ পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে এবং সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের প্রতি তিনি বলেন, এখন ধৈর্য ধরতে হবে এবং পরবর্তী সময়ে কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেজন্য সতর্কভাবে সবাইকে অপেক্ষা করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ