রোকন রাইয়ান
আওয়ার ইসলাম
বাংলাদেশের সড়ক মৃত্যুর ফাঁদ বনে আছে সেই আদিকাল থেকেই। কিন্তু এটি ঠেকাতে কখনো কঠোর হতে দেখা যায়নি প্রশাসনকে। সড়কের অর্ধেকজুড়েই অদক্ষ চালক ও ফিটনেসহীন গাড়ি। আইন থাকলেও সে আইন প্রয়োগ না করে অসৎ ট্রাফিকদের অর্থ উপর্জনের বিষয় করা হয়েছে একে। ফলে দিনের পর দিন এ মৃত্যুর হার বেড়েই চলছে।
সড়কে সাধারণ মানুষের পাশাপাশি দেশ হারিয়েছে বহু গুণী মানুষকে। অনেক আলেম, ওয়ায়েজ, শিল্পী ও স্কলারকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে এ সড়কে। কিন্তু প্রশাসন কিছুতেই সরব হয়নি।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় ২ শিক্ষার্থী বাসের চাপায় নিহত হলে আন্দোলনে উত্তাল হয়ে উঠে নগরী। পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে সারা দেশে। এ আন্দোলন টিনেজ শিক্ষার্থীরা পরিচালনা করছেন। যে কারণে সড়কে দুর্ঘটনার ইস্যু নতুন করে সবার মধ্যে আলোচনায় এসেছে।
সড়কে ইতোপূর্বে অনেক আলেম নিহত হয়েছেন। দুর্ঘটনায় পড়ে হারিয়েছেন মূল্যবান জীবন। আর দেশ হারিয়েছে সমাজ সংশোধনকারী মানুষকে। আবার অনেককে গুরুতর আহত হয়েছে জীবনের দীর্ঘ সময় কাটাতে হয়েছে হাসপাতালের বেডে। আসুন জেনে নেই যেসব আলেম নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।
মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে যুদ্ধে অংশ নেয়া আলেমে দীনের প্রাণ কেড়ে নিয়েছে একটি বেপরোয়া ট্রাক। ওয়াজ মাহফিল করার সুবাদে জীবনের দীর্ঘ সময় কেটেছে গাড়িতে।
তেমনি একদিন মাহফিল থেকে ফেরার পথে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
২০০৮ সালের ২৫ ডিসেম্বর গভীর রাতে মৌলভীবাজারে অনুষ্ঠিত এক তাফসীরুল কুরআন মাহফিলে বয়ান শেষে ঢাকা ফেরার পথে নরসিংদীর কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মাওলানা আড়াইহাজারী।
প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে বড় ধরনের অপারেশন হয়। পরবর্তীতে সি.আর.পি, সিটি হাসপাতাল, সমরিতা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসধীন ছিলেন।
দীর্ঘ তিন মাস দশদিন চিকিৎসাধীন থেকে ২০০৯ সালের ৩ এপ্রিল বিকাল ৫টায় ঢাকার শমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ইসহাক ফরিদী
সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে রয়েছেন খ্যাতিমান আলেমে দীন মাওলানা ইসহাক ফরিদী। তিনি ছিলেন ঢাকার চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন শামসুল উলূম মাদরাসার প্রিন্সিপাল।
একজন খ্যাতিমান লেখকও ছিলেন মাওলানা ইসহাক ফরিদী। লিà