শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’বিচারসহ নয় দফা দাবিতে শনিবার ( ৪ আগস্ট) রাজধানীজুড়ে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল থেকেই তারা সড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পাশাপাশি যানবাহনকে লেন মেনে চলতে বাধ্য করছে আন্দোলনকারীরা।

সকাল ১০টার পর থেকেই রাজধানীর শাহবাগ, সাইন্সল্যাব, মতিঝিলসহ বিভিন্ন পয়েন্টে শত শত আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তবে তারা শিক্ষার্থী আইডি কার্ড ছাড়া কাউকে এ আন্দোলনে অংশ নিতে দিচ্ছে না বলে জানা গেছে।

Image may contain: 1 person, crowd and outdoor

এছাড়াও, মিরপুর-১০ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।

গত রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্রছাত্রী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। শনিবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

আরও পড়ুননতুন ৫টি বাস পেল শহীদ রমিজ উদ্দিন কলেজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ