বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা এবং নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারা দেশব্যাপী ছাত্রধর্মঘট ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী প্রমুখ। সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি বিলি করা হয়। তাতে ছাত্রধর্মঘটের ঘোষণার কথা উল্লেখ করে বলা হয়, সরকার সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা দাবিতে মেনে নিয়ে অতি দ্রুত উদ্ভূত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উক্ত ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

jagonews24

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ