রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ-অভিযান) আমেনা বেগম জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপন বৈঠক করার সময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী এবং তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহজাহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আটক পাঁচজনের পরিচয় যাচাই করা হচ্ছে।

জানা যায়, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতাসহ ৪৬টি মামলা রয়েছে।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ