শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

জম্মু-কাশ্মীরে সেনা সদস্যসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরের সোপোরে এক সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও দুই গেরিলা নিহত হয়েছেন। শুক্রবার উত্তর কাশ্মিরের সোপোরের দ্রুসোতে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সংঘর্ষে ২২ রাষ্ট্রীয় রাইফেলসের সিপাহী বিজয় কুমার নিহত হন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন।

ওই সংঘর্ষের ঘটনায় সিপাহী রঞ্জিত, সিপাহী বিজয় কুমার এবং ইরফান আহমেদ ওয়ানি নামে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজয় কুমার মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাতে দ্রুসোতে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। পরে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষে রিয়াজ আহমেদ দার এবং খুরশিদ আহমেদ মালিক নামে দুই গেরিলা নিহত হয়।

শুক্রবার সকালে এক কর্মকর্তা দুই গেরিলার লাশ উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করেছেন। ভারতীয় পুলিশের দাবি, নিহত গেরিলারা লস্কর-ই-তাইয়্যেবা গোষ্ঠীর সদস্য।

আজ ওই ঘটনাকে কেন্দ্র করে সোপোর এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সোপর শহরে পাথর নিক্ষেপের ঘটনায় সেখানকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ