বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

নিরাপদ সড়ক ও ঢাকায় বাসের চাপায় নিহত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টা থেকে বৃষ্টি উপেক্ষা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নং গেইট, জিইসি, ওয়াসা গরিবুল্লাহশাহ মোডে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড নিয়েবিক্ষোভ মিছিল বের করে।

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্কুলের শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়ে মিছিলে অংশ নেন। মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান দেওয়া হয়। শিক্ষার্থীরা এসময় চলাচলরত গাড়ীর লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করে। যাদের লাইসেন্স আছে তাদেরকে ছেড়ে দেন আর যাদের লাইসেন্স নাই তাদেরকে পুলিশে সোপর্দ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির ডকুমেন্ট ঠিক না থাকে, ফিটনেস না থাকে, তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং লাইসেন্স বিহীন গণপরিবহন চলাচল না করায় পরিবহন সংকটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন: মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ