শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

আন্দোলনকারী শিক্ষার্থীকে পিষে চলে গেলো পিকআপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিয়েই ছুটল পিকআপ ভ্যান।

এতে আন্দোলনরত এক শিক্ষার্থী চাকায় পিষ্ট। আজ শনির আখড়ায় ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

জানা যায়, বুধবার (০১ আগস্ট) দনিয়া কলেজের সামনে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ এলে তার লাইসেন্স দেখার জন্য থামায় ছাত্ররা। কিন্তু চালক গাড়ি না থামিয়ে শিক্ষার্থীর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়।

এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক ব্যবহারকরীরা এটি শেয়ারে করে প্রতিবাদ করছেন।

তবে চাকায় পিষ্ট হওয়া ওই শিক্ষার্থীর নাম-পরিচয় ও তার সর্বশেষ খবর এখনও জানা যায়নি। বেপরোয়া সেই চালকও পলাতক।

দেখুন ভিডিওটি

https://www.facebook.com/rokonraiyan/videos/1804816709565642/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ