বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের বিল পাস ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে একেরপর এক শিশু ধর্ষণের ঘটনা ঘটায় ১২ বছরের কম বয়সী শিশু-ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল পাস হয়েছে লোকসভায়।

সোমবার (৩০ জুলাই) নিম্নকক্ষের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলটি পাস হয়। যদিও বিরোধীদের কয়েকজন এই বিলে আরও সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়।

১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে ধর্ষকের ন্যূনতম ২০ বছরের জেল এবং সর্বোচ্চ ফাঁসির সাজা দেয়ার জন্য বিশেষ অর্ডিন্যান্স পাস হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

গত এপ্রিলে পাস হওয়া এই অর্ডিন্যান্সে সাজা বাড়ানোর পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত এবং বিচারের ক্ষেত্রে সময়সীমাও নির্দিষ্ট করে দেয়া হয়।

পাস হওয়া অর্ডিন্যান্সটি ৬ মাসের মধ্যে সংসদে বিল আকারে পেশ করতে হতো। সেই মতো এ দিন লোকসভায় পেশ করা হয় বিলটি এবং তা পাস হয়।

এ দিন ভোটাভুটির আগে বিলটি নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বিতর্ক চলে লোকসভায়। এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন-‘শিশুকন্যা ও বালিকাদের সুরক্ষায় একটা কঠোর আইনের প্রয়োজন।

ভারতীয় দণ্ডবিধিতে মহিলা-ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হলেও, ১২-১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরীদের ধর্ষণ ও গণধর্ষণে দোষীদের কঠোর সাজার কথা বলা নেই।

সম্প্রতি শিশুদের উপর নারকীয় অত্যাচারের একাধিক ঘটনা দেশের ভাবাবেগে চরম আঘাত করেছে। যার ফলে, ১২-১৬ বয়সীদের উপর ধর্ষণে দোষীদের চরম শাস্তি দেয়াটা প্রয়োজন হয়ে পড়েছে।’

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন