বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে কীভাবে দেখছে ইরান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপদেষ্টা হামিদ আবু তালেবি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার অমসৃণ পথ পরিষ্কার করতে আমেরিকার পক্ষ থেকে ইরানি জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, শত্রুতা কমাতে হবে এবং পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় বসার প্রস্তুতি ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন।

হামিদ আবু তালেবি এক টুইট বার্তায় আরও লিখেছেন, আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে। এটাকে অবশ্যই মেনে নিতে হবে।

তিনি বলেন, গত বছরও জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানি জাতিকে হুমকি দেওয়ার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি সামনে আনা হয়েছিল। এবারও এমন সময় আলোচনার প্রস্তাব দেওয়া হলো যখন কিছু দিন আগেই ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন।

বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতেই ট্রাম্প এ প্রস্তাব উত্থাপন করেছেন বলে তিনি মনে করেন।

হামিদ আবু তালেবি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আমেরিকা যে বিশ্বাসঘাতকতা করেছে তা আড়াল করতেই শর্তহীন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কোনো রকম পূর্বশর্ত ছাড়াই তিনি যেকোনো সময় ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন। ট্রাম্প আরও বলেন, আমি বৈঠকে বিশ্বাস করি। ইরান চাইলে আমি দেখা করব।’

সূত্র: পার্সটুডে

ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ