শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা

জাল ভোটের ভিডিও ধারণ করায় সাংবাদিক পেটাল ‘পুলিশ-ছাত্রলীগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেট নগরীতে জাল ভোটের ভিডিও ধারণ করতে প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিসবাহ উদ্দিন পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

৩০ জুলাই, সোমবার বিকেল পৌনে ৩টার দিকে ১ নম্বর ওয়ার্ডের দরগা জালালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মিসবাহ উদ্দিন দাবি করেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের দরগা জালালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের কিছু কর্মী জাল ভোট দিচ্ছিলেন।

তিনি ওই সময় এই জাল ভোটের ছবি তুলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা তার মোবাইল ফোন কেড়ে নেন। এরপর সেখানে পুলিশ এসে তাকে বেধড়ক পেটায়।

মিসবাহ উদ্দিনের কথা মতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য আমাকে পেটাতে থাকেন। ছাত্রলীগ কর্মীরাও হামলায় অংশ নেন।

হামলায় আমার পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়। পরে ছাত্রলীগের কর্মীরা আমার মোবাইল ফোন থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে ফেলেন। পরে তা ফেরত দেন।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ