শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ২ চালক ও ২ হেলপার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর সড়কে রোববার এক বাসের চাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুই বাস চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১।

সোমবার (৩০ জুলাই) চারজনকে আটক করার বিষয়টি র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম মিডিয়াকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করা হয়।

রোববার দুপুরে হোটেল র‌্যাডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও ১২ জন শিক্ষার্থী। প্রতিবাদে তখন বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, মিরপুর-আব্দুল্লাহপুর রুটের জাবালে নূরের একাধিক বাস পাল্লাপাল্লি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

সামনের বাসকে আটকাতে গিয়েই শিক্ষার্থীকে চাপা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ