রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

৩ সিটিতে ভোটগ্রহণ কাল, প্রস্তুত ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ কাল। ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববারের মধ্যে সব কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনি সরঞ্জাম। তিন সিটি করপোরেশনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে।

সিলেট সিটিতে মেয়র প্রার্থী ৭ জন হলেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। তিন লাখ ২১ হাজারের বেশি ভোটার ৩০ জুলাইয়ের নির্বাচনে বেছে নেবেন তাদের নগরপিতা। এই সিটিতে ভোট কেন্দ্র ১৩৪টি, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮০টি। ইভিএমে ভোট হবে দুটি কেন্দ্রে।

ভোটার সংখ্যায় সিলেটের পরই অবস্থান রাজশাহীর। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি রাজশাহীতে। ১৩৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১১৪টি। এই সিটিতেও দুটি কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

বরিশাল সিটিতে ভোটার প্রায় ২ লাখ ৪২ হাজার। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা কাছাকাছি। মেয়র প্রার্থী ৬ জন। ভোট কেন্দ্র ১২৩টি। এরমধ্যে ১১২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ১১টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে বরিশালে।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ