শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সিলেটে আ.লীগ প্রার্থী কামরানকে জাপার সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পাটি (জাপা)।

শনিবার (২৮ জুলাই) দুপুরের দিকে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমর্থন জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে আমরা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাচ্ছি। তাকে এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সিলেটের দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই।

এই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জেলা এবং নগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোনো প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রম নেই। ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।

আরও পড়ুন: সিটি নির্বাচন: রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ