শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার?

ইমরান খানের কাছে ভারতের প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের মাধ্যমে নিজেদের বিশ্বাস গণতন্ত্রের প্রতি অর্পণ করায় পাকিস্তানি জনগণকে স্বাগত জানিয়েছে ভারত।

আজ এক বিবৃতিতে ভারত বলেছে, সমৃদ্ধ ও প্রগতিশীল পাকিস্তানকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কে দেখতে চায় ভারত।

‘আমরা আশা করি, সুরক্ষিত, স্থিতিশীল, নিরাপদ ও উন্নত দক্ষিণ এশিয়াকে সন্ত্রাস ও সংঘাতমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পাকিস্তানের নতুন সরকার গঠনমূলক কাজ করবে।’

২৫ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচনে ১১৮ টি আসন পেয়ে জয়ী হয় ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ। যদিও ক্ষমতায় যেতে প্রয়োজন ছিল ১৩৭ টি আসন। আর এ কারণে এখন তাকে সরকার গঠন করতে হবে অন্য একটি দলের সঙ্গে জোট করে।

নির্বাচনে বিজয়ের পর পিটিআই প্রধান ইমরান খান জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, তারা নয়া পাকিস্তান গড়বেন। প্রতিবেশী ভারতের সঙ্গে বৈরীতার সম্পর্কের ধারণা থেকে বেরিয়ে আসবেন। সম্পর্ক ভালো করতে ভারত এক পা এগোলে, তারা দুই পা এগোবেন।

ভাষণে ইমরান খান আরও বলেন, আমি ক্রিকেটের কারণে ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি। জানি তারা খুব অতিথিপরায়ণ। তাই ভারতের সঙ্গে আমি ভালো সম্পর্ক চাই।

তার এমন সিদ্ধান্তকে বিবৃতির মাধ্যমে স্বাগত জানালো দেশটি।

কেমন প্রধানমন্ত্রী হবেন ইমরান খান?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ