শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জাপানের রাস্তায় ব্যতিক্রমী 'মোবাইল মসজিদ' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

 ২০২০ সালের টোকিও অলিম্পিককে সামনে রেখে জাপান সরকার ‘মোবাইল মসজিদ’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ইয়ামাগুচিতে অবস্থিত ওসিমাজিকো ইলেকট্রনিক কোম্পানি।

এই মোবাইল মসজিদ বানাতে চার বছর লেগেছে। একটি ২৫ টন ট্রাককে একটু মডিফাই করে সেটিতে নামাজের জন্য ৪৮ স্কয়ার মিটার জায়গা তৈরি করা হয়েছে। ওই জায়গায় একসঙ্গে ৫০ জন নামাজ পড়তে পারবেন। এমনকি এই মোবাইল মসজিদের ভেতর ওজুর জন্য পানি রয়েছে। কিবলার দিকও নির্দেশ করা আছে।

মোবাইল মসজিদ আইডিয়ার জনক টোকিওর বাসিন্দা ৫৮ বছর বয়সী ইয়াসুহারু ইনোইউয়ে। এর আগে ২০০৪ সালে এথেন্সে ২০০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবাথ তৈরি করে ছিলেন। এরপর ২০১২ সালে লন্ডন গেমসে একটি অনুষ্ঠান আয়োজন করেন তিনি।

গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পের পর বিভিন্ন দেশের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তিনি ওই অনুষ্ঠান আয়োজন করেন।

তবে কাতারে একটি অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে মোবাইল মসজিদ বানানোর এই আইডিয়া তার মাথায় আসে। তিনি বলেন, নামাজ মুসলমানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নামাজ পড়ার আরামদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে আমি মুসলমানদের ২০২০ সালে টোকিও অলিম্পিকে আমন্ত্রণ জানাতে চাই।

জাপানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি মসজিদ রয়েছে। তবে ‘মোবাইল মসজিদ’-এর মাধ্যমে যেমন অলিম্পিকের মতো বড় আসরের প্রচারণা ও প্রসার কাজ চলছে তেমনি এই ধারণা মুসলমানদের মধ্যে জনপ্রিয় করার চেষ্টা হচ্ছে।

ভিডিওতে মোবাইল মসজিদ

আরও পড়ুন: জার্মানিতে গণভোটে থেমে গেল মসজিদ নির্মাণ

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ