শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের রাস্তা ঠিক করার নির্দেশ কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ঈদুল আযহার আগে সকল রাস্তা মেরামত করতে সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা ঠিক রাখতে হবে। বৃষ্টি হচ্ছে, যে কারণে রাস্তার পিচে উঠে যাচ্ছে। বৃষ্টি প্রকট হলে বা বন্যা হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমাদেরকে ধরেই নিতে হবে বৃষ্টি হবে এবং রাস্তা খারাপ হবে। তখন তাৎক্ষণিকভাবে রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ‘ঈদুল আযহার যাত্রায় সড়কে টানা বৃষ্টির কারণে ভোগান্তি হতে পারে। এমনকি দুর্ঘটনা নিয়েও ভয় রয়েছে। তাই ঈদযাত্রায় সবচেয়ে চ্যালেঞ্জিং হবে সড়ক ও জনপথ অধিদফতরের।’

উল্টো পথে গাড়ি চলাচলের ব্যাপারে কারও সঙ্গে আপোষ না করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি ব্যাটারিচালিত কোনো যান যেন হাইওয়েতে না উঠে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী।

আরও পড়ুন: ‌মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ