রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

হাদিস মুখস্থ করে হজ ও ওমরাহ পালনের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলছে হজের মৌসুম। হাজারো আল্লাহ পাগল আল্লাহর ডাকে সাড়া দিতে ছুটে যাচ্ছে বায়তুল্লাহয়। মুসলিম বলতেই যেতে চায় আল্লাহর ঘরের ছায়ায় আর রাসুল সা. এর সবুজ গম্বুজের মায়ায়। সে সুযোগ করে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে গাজীপুরের মাদরাসাতুল মানসুর।

দলিল, অর্থ ও মর্মসহ মাত্র ৫০০ হাদিস মুখস্থ করে প্রতিযোগিতায় বিজয়ী হতে পারলেই হজ ও ওমরায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

প্রতিযোগিকে ইসলামী আকিদা, নামায, রোযা, হজ, যাকাত, কুরবানি, লেনদেন, কেনাবেচা, বিয়ে-শাদি এবং সালাম-মুসাফাহ বিষয়ে মাদরাসাতুল মানসুর কর্তৃক লিখিত ও প্রকাশিত হাদিসের বই থেকে নির্বাচিত হাদিস মুখস্থ করতে হবে বলেও জানিয়েছেন তারা।

২০১৮ সনের নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক মাহফিলে হজ ও ওমরার ডামি চেক এবং অন্যান্য পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিযোগিতাটি লিখিত ও মৌখিক হবে। প্রশ্নের ধরণ এবং পরীক্ষার নির্দিষ্ট সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন তারা।

বিজয়ী প্রথম ২ জনের জন্য থাকবে হজের সুযোগ আর তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকবে ওমরাহ’র সুযোগ। এছাড়াও থাকবে ৩০টি আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীদের নিজের খরচে পাসপোর্ট করে জমা দেওয়ার পর হজ ও উমরার যাবতীয় ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। তবে নগদ অর্থ প্রদান করা হবে না।

এ বিষয়ে মাদরাসাতুল মানসুরের মুহতামিম মুফতি মুহিউদ্দীন কাসেমী আওয়ার ইসলামকে বলেন, সর্বশ্রেণির মানুষের মধ্যে হাদিস মুখস্থের আগ্রহ তৈরি করতেই আমাদের এ উদ্যোগ।

কোন বছর হজে নিয়ে যাবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হজের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব প্রতিযোগিতা শেষের পরই শুরু হবে। আগামী রমজান মাসেই ওমরার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমরা চাই ছাত্ররা বিশেষ করে হাদিসের প্রতি উৎসাহিত হয়ে ওঠুক। প্রতিযোগিতায় কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র, আলেম, ইমাম-খতিবরাও অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে যোগাযোগ- ০১৯০৩-২৭৪৯৫৩

আরও পড়ুন: লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ