শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

কক্সবাজারে পাহাড়ধসে ৪ ভাই-বোনসহ ৫ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনায় একই পরিবারের চার শিশু পাহাড়ধসে নিহত হয়েছে। নিহত চারজন ভাই-বোন। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে আরো এক শিশু নিহত হয়েছে।

এবিসি ঘোনায় নিহত চার শিশু হলো- ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)।

নিহতদের মামা খোরশেদুল আলম জানান, মঙ্গলবার ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও মানুষ ডাকা হয়।

স্থানীয়রা ওই চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু একই এলাকার জাকির হোসেনের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বাংলানিউজকে বলেন পাহাড়ধসে কক্সবাজার ও রামুতে ৫ শিশু নিহত হয়েছে।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শহরে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত হলে আরো পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: দাঈদের উদ্দেশ্যে মাওলানা কালিম সিদ্দিকীর ৩টি নসিহত

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ