বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

ইয়েমেনের প্রখ্যাত আলেমকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইয়েমেনের এদেন শহরের সিটি শিক্ষা অফিসের কুরআন শিক্ষা বিভাগের পরিচালক শেখ মুহাম্মদ রাগাব বাযারইয়া সন্ত্রাসীদের আক্রমণে নিহত হয়েছেন।

অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে সংবাদ দিয়েছেন আল-আরাবিয়া ডটনেট। এদেন শহরের মুয়াল্লা এলাকার ‘আব্দুল্লাহ এযাম’ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ছিলেন শেখ মুহাম্মদ রাগাব বাযারয়া।

তিনি ইয়েমেনের অনেক বড় আলেম হিসেবেও প্রসিদ্ধ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ২১মে জুলাই সশস্ত্র সন্ত্রাসীরা একটি গাড়ীতে করে এসে শেখ মুহাম্মাদ রাগাবকে গুলি করে পালিয়ে যায়।

শেখ মুহাম্মাদ রাগাব নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় সন্ত্রাসী তার মাথায় চারটি গুলি করে। এর ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রতিবেদন অনুযায়ী, গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এখনও পর্যন্ত কেউ বা কোন গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। এদেনের পুলিশও এ ব্যাপারে কোন বিবৃতি প্রকাশ করেনি এখনো পর্যন্ত।

পাকিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ