সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ভিয়েতনামে বন্যায় ২০ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিয়েতনামের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টি ও বন্যায়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডজনখানেক নিখোঁজ রয়েছেন বলে দেশটির আবহাওয়া অধিদফতর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে।

গেলো সপ্তাহে উত্তরাঞ্চলীয় এলাকার ইয়েন বাই প্রদেশে বৈরি আবহাওয়ার কারণে ব্যাপক বৃষ্টি হয়। এতে নিম্নাঞ্চলে বন্যা লেগে ওই সময়ই ১০ জন নিখোঁজ হয়ে যান বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

এছাড়া বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রবল বৃষ্টিপাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির থান হোয়া প্রদেশের লং চাঁন জেলার একটি ছোট্ট গ্রামে দ্রুতগতিতে বন্যা দেখা দেয়। এতে সারা এলাকা প্লাবিত হয়ে ডজনখানেক বাড়ি-ঘর ডুবে যায়।

স্থানীয় লুইং ভ্যান হং বলেন, বন্যা এতো দ্রুত এসেছে যে আমরা আশ্রয় নিতেও সময় পাইনি। সামান্য সময়ে কিছু বাসিন্দা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিতে পেরেছে।

লং চাঁন জেলা চেয়ারম্যান নাগুয়েন জুয়ান হং বলেন, ঘুমন্ত অবস্থায় ওই গ্রামের চার পরিবারের লোকজনকে বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়। পরে সোমবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে বসতভিটা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিশুসহ কয়েকজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক মানুষ মারা যায় বলে নাগুয়েন জুয়ান উল্লেখ করেন।

আরও পড়ুন- বিশ্বকাপের অর্জিত অর্থে মায়ের গ্রামে মসজিদ বানাবেন দেম্বেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ